1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২০ বার পঠিত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের সার্বিক আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, সয়াবিন তেল ও লবন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সেনপাড়াস্থ মাহাবুব পারভেজের রাজনৈতিক কার্যালয়ের সম্মুখ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উক্ত বিতরণ কার্যক্রমে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার ও সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এইচ বাবু উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় হাসান সোহান, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব মিয়া, ছাত্রলীগ সমর্থক সাইফুর রহমান, পারভেজ, রানা, সাজন, মিনহাজ, প্রিন্স ও কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park