1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ সামগ্রী, মাস্ক বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

নিউজ ডেক্স:

মানুষের পাশে ঈদ আনন্দে একদিন’ এই স্লোগানকে বুকে ধারণ করে আজ (১ মে) রোটারি ক্লাব অব ঢাকা অরোরা’র উদ্যোগে যৌথভাবে দশটি রোটারি ক্লাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত দু’টি অবৈতনিক স্কুলের সুবিধাবঞ্চিত ২০০ শিশুর মাঝে ঈদ সামগ্রী, মাস্ক বিতরণ করেছে, এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

সোনারগাঁয়ের সাহাপুরে মেনিখালি নদীতে অবস্থিত ‘বেদেবহর ভাসমান পাঠশালা’র বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে এবং চারদিকে মেঘনা নদী বেষ্টিত নুনেরটেকের মায়াদ্বীপে অবস্থিত ‘মায়াদ্বীপ শিশু পাঠশালার’ জেলে সম্প্রদায়ের দুইশত শিশুর মধ্যে ঈদ সামগ্রী— শেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা অরোরা’র প্রেসিডেন্ট অনুপমা চক্রবর্তী, রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল’র প্রেসিডেন্ট সুচিত্রা রাণী কুন্ডু, রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং-এর প্রেসিডেন্ট মো. মোখলেছুর রহমান মুকুল, রোটারি ক্লাব অব শেরে বাংলা নগর-এর প্রেসিডেন্ট আখতারুজ্জামান মিলন, রোটারি ক্লাব অব বিক্রমপুর-এর প্রেসিডেন্ট অধ্যাপক মো. নুরুল গনি, রোটারি ক্লাব অব ভাওয়াল-এর প্রেসিডেন্ট মো. জাকির হোসেন সরকার, রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমা’র প্রেসিডেন্ট নূর-ই-ইরফান, রোটারি ক্লাব অব ঢাকা ইস্ট-এর প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন বিপন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি লেখক শংকর প্রকাশ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী শুক্কুর আলী প্রমুখ।

এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা সিটি এবং রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। উপরের দশটি রোটারি ক্লাব করোনাকালেও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ ও বিভিন্ন ধরণের মানবিক কার্যক্রম চালিয়েছে নিরবচ্ছিন্নভাবে। এছাড়া তাঁরা সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park