1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পথে পথে ইফতার বিতরণ করলেন’চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় গরীব দুঃখী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

পথে ঘাটে যাদের বসবাস আর কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করত গিয়ে সময় মত ইফতার করার সময় নেই যাদের। আজ বুধবার রমজানের ২৫ রোজা ইফতারি ও পানি নিয়ে ঐ মানুষের পাশে গিয়ে ইফতার নিয়ে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি।

বুধবার (২৭ এপ্রিল ) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে ইফতার সামগ্রী বিতরন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনি।

ইফতার বিতরন কালে শাহ মো. সোহাগ রনি বলেন, আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যারা সারাদিন রোজা রেখে ইফতার করতে পারেন না। অর্থের অভাবে তারা সারাদিন ভিক্ষা করে বেলান। সেই সব মানুষের কথা চিন্তা করে আমি প্রায় প্রায়ই প্যাকেট করে ইফতার সামগ্রী এনে তাদের মাঝে বিতরন করার চেষ্টা করি। আমি আল্লাহকে রাজি খুঁশি করার জন্য কাজটি করে থাকি। কাউকে দেখানো জন্য নয়। অনাহারী মানুষ যদি পেট ভরে ইফতার খেতে পারে এতেই আমার সুখ। তিনি জানান, আমি সর্ব সময়ই চেষ্টা করি অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। মানব কল্যানে আমার এ কাজটি চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ,সাধারণ সম্পাদক অর্নি আলম সহ ছাত্রলীগ যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park