
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদিপুর সংলগ্ন মুক্তিশপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে এমপি আজহারুল ইসলাম মান্নান বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মো. আতাউর রহমান মুক্তিশপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের কাছে এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
Leave a Reply