1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৫ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় তিন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের একজনকে ‌এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী বেড়া উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। তিনি জানান, কৈটোলায় অভিযান চালিয়ে মাদকসেবী আবদুল কাদেরকে তিন মাস এবং শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়। এছাড়াও মৈত্রবাঁধায় মাদক ব্যাবসায়ী স্বপন সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর শেষে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।তিনি জানান, মাদক নির্মুলের উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park