
হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় তিন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী বেড়া উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। তিনি জানান, কৈটোলায় অভিযান চালিয়ে মাদকসেবী আবদুল কাদেরকে তিন মাস এবং শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়। এছাড়াও মৈত্রবাঁধায় মাদক ব্যাবসায়ী স্বপন সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর শেষে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।তিনি জানান, মাদক নির্মুলের উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply