1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে একঝাঁক কওমী তরুণের মানবিক উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের সোনারগাঁও শাখার পক্ষ থেকে অসহায় দুস্থ গরীব ও না বলতে পারা মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় মানুষদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁওয়ের সদস্যরা।

এ সময় সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী বলেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালো ভাবে সেহেরি ও ইফতার করতে অসহায়দের সহযোগিতা করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করব, যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ইউসুফ মাহমুদ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজ কল্যান সম্পাদক শাহাদাত হোসাইন ফয়সালসহ অন্যান্য সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park