1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো রাজনীতিতে আর কামব্যাক করবো না : হিরো আলম

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাশও করেছিলাম। তবে, বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করবো না। কারণ যেদেশের জনগণের জন্য রাজনীতি করবেন সেদেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনও আপনাকে ছাড় দেওয়া হয়না।

শনিবার (১৭ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্চিত, মানুষের মাইর এবং মানুষের ধিক্কার। এ ছাড়া আমি হিরো আলম কি পেয়েছি? কার জন্য করবো? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন সেখানেও আমরা নিরাপত্তা পাইনা। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এককথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্যে কিছু করতে পারবো না।

হিরো আলম বলে, আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শীঘ্রই ১০ জন মডেল কে নিয়ে আসবো মিডিয়াতে। ইতিমধ্যে ৫জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহুর্তে কাজের মধ্যে থাকতে চাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park