সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাশও করেছিলাম। তবে, বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করবো না। কারণ যেদেশের জনগণের জন্য রাজনীতি করবেন সেদেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনও আপনাকে ছাড় দেওয়া হয়না।
শনিবার (১৭ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্চিত, মানুষের মাইর এবং মানুষের ধিক্কার। এ ছাড়া আমি হিরো আলম কি পেয়েছি? কার জন্য করবো? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন সেখানেও আমরা নিরাপত্তা পাইনা। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এককথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্যে কিছু করতে পারবো না।
হিরো আলম বলে, আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শীঘ্রই ১০ জন মডেল কে নিয়ে আসবো মিডিয়াতে। ইতিমধ্যে ৫জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহুর্তে কাজের মধ্যে থাকতে চাই।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.