1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট: ৪ চুন কারখানা উচ্ছেদ

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি চুন কারখানার ৮টি ভাট্টি উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
সোমবার (২২ জুন ২০২৬) জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাটের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয় সোনারগাঁও উপজেলার বকুলতলা, পিরোজপুর, গোলাবাড়ি ও সোনাখালী এলাকায়। এসব এলাকায় ৪টি অবৈধ চুন কারখানার মোট ৮টি ভাট্টিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ৪টি এয়ার মিক্সিং বার্নার, ২০ ফুট ১.৫ ইঞ্চি এমএস পাইপ জব্দ করা হয়। এছাড়া প্রায় ১,৫৫০ ফুট হোজ পাইপ স্পটেই বিনষ্ট করা হয়।তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, উচ্ছেদকৃত ৮টি ভাট্টির মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় ১৬ হাজার ঘনফুট। এতে প্রতিদিন আনুমানিক ৩ লাখ ২৬ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে।মোবাইল কোর্টে কোনো জরিমানা, মামলা বা এফআইআর করা সম্ভব হয়নি। কারণ, অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযান শেষে এক্সক্যাভেটরের সাহায্যে কারখানার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস-এর সহায়তায় ভাট্টির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park