
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সমর্থকেরা।
শুক্রবার (১২ জুন) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও নাজিম উদ্দীনের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে নাজিম উদ্দীনের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে নাজিম উদ্দীন এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে তাঁদের দাবি।
এ সময় যেকোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
Leave a Reply