
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাস গ্যাস কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে তিন শতাধিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈলারকান্দি মানিকনগর ব্রাক অফিস সংলগ্ন, নোয়াপাড়া, নোয়াপাড়া নতুন মসজিদ সংলগ্ন, দিঘিরপাড়, ৪ টি স্পটে অভিযান চালিয়ে আড়াইশ বাড়ী থেকে তিন শতাধিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিয়ার নেতৃত্বে জোনাল বিক্রয় অফিস-রূপগঞ্জ ও আঞ্চলিক বিপণন বিভাগ আড়াইহাজারের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন প্রকৌশলী রায়হান কবির। ৪টি স্পট থেকে অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য : এমএস পাইপ ২” ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০০ ফুট এবং ১” ডায়া বিশিষ্ট প্লাস্টিক পাইপ ২০০ ফুট প্রায়। প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। এ অভিযানে কোনো মামলা বা এফআইআরও দায়ের করা হয়নি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply