1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আটক আসামির হাতকড়া অবস্থায় র‍্যাব হেফাজত থেকে পালানোর অভিযোগ

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২১৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত উমায়ের হত্যা মামলার অন্যতম আসামি শহিদকে আটকের পর র‍্যাবের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় অভিযান পরিচালনার বিষয়টিই অস্বীকার করেছে র‍্যাব-১১।

রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্কে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পলাতক শহিদ চরকিশোরগঞ্জ এলাকার জালাল মাতবরের ছেলে। তিনি আলোচিত উমায়ের হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে আসা একটি দল চরকিশোরগঞ্জের হৈচৈ পার্ক এলাকা থেকে শহিদকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক নারী-পুরুষ জড়ো হয়ে হৈচৈ শুরু করেন। একপর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে শহিদ পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মোক্তার হোসেন বলেন, শহিদকে আটকের পর ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়। হৈচৈয়ের মধ্যেই সে পালিয়ে যায়। তবে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে নাকি নিজেই পালিয়েছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। সেখানে সিভিল পোশাকে কয়েকজন সদস্যকে দেখেছি। নিহত উমায়ের আমার ছাত্র ছিল।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহিদের অবস্থান ও তাকে পুনরায় আটকের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ওই এলাকায় আমাদের কোনো টিম অভিযান পরিচালনা করেনি। বিষয়টি আমার জানা নেই।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park