1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাসিরউদ্দিন পাটোয়ারীর ভিডিও পোস্ট করায়, এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছে মোবাশ্বির হোসাইন তামিম (১৯) নামে এক এনসিপির কর্মীকে।

গতকাল রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের শিবারো  আইডিয়াল কলেজের সামনে। এ ঘটনায় মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে ৬ জনকে আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছে।

থানার অভিযোগ থেকে জানা যায়, রবিবার সকালে মোবাশ্বির হোসাইন তামিম তার নিজ ফেসবুকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এ পোস্ট দেখে দুপুরে জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে ডেকে নেয়। পরে  তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে আসতেই ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ,আবু জজ,মামুন ও সিহাব তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে মারাক্তকভাবে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনা জেনে পরে কথা বলবো।

অভিযুক্ত জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park