1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে: এমপি মান্নান

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, মাদক বর্তমানে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার (১১ মে) সকালে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

গ্রাম আদালত ব্যবস্থা পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করে এমপি মান্নান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে বিচারপ্রার্থী মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা অবহেলিত হওয়ায় সমাজে অপরাধ ও মাদকের বিস্তার বেড়েছে।

সোনারগাঁয়ের পরিকল্পিত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সোনারগাঁকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়তে আমি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কাঁচাবাজার ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park