1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে চুন ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। অভিযান সূত্রে জানা যায়, বন্দর উপজেলার জোবিঅ এলাকায় দুটি স্পটে অভিযান চালানো হয়। এর মধ্যে হরিপুর (সালমা খাতুনের বাড়ির পেছনে), মদনপুর এলাকায় একটি বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। ফ্যাক্টরিটিতে একটি ভাট্টি পরিচালনায় প্রায় ২০০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
অভিযানকালে প্রায় ৫০০ ফুট হোস পাইপ (৩/৪ ইঞ্চি), ২০০ ফুট এমএস পাইপ (১ ইঞ্চি), একটি ১ ইঞ্চি ভাল্ব এবং একটি রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফ্যাক্টরির টিনশেড ঘরে সংরক্ষিত আনুমানিক ১০০ বস্তা চুন কেটে পাশের খালে ফেলে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস বিতরণ লাইনের সংযোগ উৎসে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন (কিলিং) করে দেয়। অভিযানের দ্বিতীয় স্পট বংশাসন ক্যাবল ফ্যাক্টরির সংলগ্ন এলাকা, ২৭ নং ওয়ার্ড, বন্দর। সেখানে অবৈধ সংযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park