1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় র‍্যাব এর অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

পাবনার বেড়া থানাধীন কৈটোলা ঘিওর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করে র‍্যাব ১২ সিপিসি-২ পাবনা এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে (সোমবার ২৭ এপ্রিল) পাবনা জেলার বেড়া থানাধীন ঘিওর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান,(এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘিওর এলাকার নূর ইসলামের স্ত্রী ১। মোছাঃ নাছিমা বেগম (৪৫) এবং ছেলে মোঃ ফাহিম সরদার (২০) কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ইস্কাফ-১৪১ বোতল,ফেন্সিডিল-০৩টি ও ফেয়ারডিল ০৭টি উদ্ধার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় বেড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব- ১২ সিপিসি ২ পাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park