1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যে বাহাউল হকের ইন্তেকাল

  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক(৮১) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের কৃতি সন্তান এ বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক গতকাল  শুক্রবার সকাল ৮. ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন।

তিনি নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও)  আসনে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির  সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি  নারায়ণগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন।

আবু নূর মোহাম্মদ বাহাউল হক সাহেবের প্রথম জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং বাদ আসর সোনারগাঁওয়ের গোয়ালদী নিজ গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে দাফন করা হয়।

বাহাউল হক রাজনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।

তিনি হাই স্কুল, কারিগরি কলেজ, মা ও শিশু হাসপাতাল, নার্সি কলেজ, চক্ষু হাসপাতাল, কিডনি সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

স্থানীয় অসংখ্য মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ -৩ আসনের  সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ও পিরোজপুর  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park