1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার এপ্রিল (১৫) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাফওয়ান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকার ছকির হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন জানান, শিশু সাফওয়ান বাড়ির পাশে বিকেলে খেলছিল। এ সময় তার বাবা মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সাফওয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ৫ টার দিকে শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে।

পরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park