1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তিন দিনব্যাপী বউমেলা শুরু

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জয়রামপুর গ্রামের আদি বটবৃক্ষকে কেন্দ্র করে বউমেলা শুরু হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের নারীরা এ মেলায় তাদের স্বামী-সন্তানদের মঙ্গল কামনায় পূজা-অর্চনা করে থাকেন।

এ মেলাকে সনাতন ধর্মাবলম্বীর অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা ও বটবৃক্ষকে সিদ্ধেশরী দেবী বলে আখ্যায়িত করেন। বটবৃক্ষকে কেন্দ্র করে যুগ যুগ ধরে পালিত হচ্ছে বউ মেলা।

বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে এ বউমেলা।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পুণ্যের দেবতা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে পরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকেন সিদ্ধেশ্বরী কালী তলার এ বউ মেলার জন্য। দেবতার সন্তুষ্টির জন্য কবুতর ওড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয় বৃক্ষ দেবতার পদতলে। স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর সুখ শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন এ কামনাতেই পূজার আয়োজন করে হিন্দু নারীরা।

বউমেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশ নারী হলেও পুরুষরাও এ মেলায় অংশগ্রহণ করে তবে সংখ্যায় কম। রমণীরা হাতের রিকাবীতে তরমুজ, কলা আম, শশা, বাঙ্গিসহ মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষ তলে ভোগ দিয়ে পূজা আর্চনা করেন।

মেলায় পূজা অর্চনা ছাড়াও বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। দারু ও মৃৎ শিল্পীদের তৈরি নানা রঙের নানা বর্ণের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মন্ড-মিঠাইয়ের দোকান বসে। বিভিন্ন মনোহারি জিনিসপত্রের পসরা নিয়ে বসে মেলায়। মৃৎশিল্প, লৌহশিল্প, কাঠ ও বাশেঁর তৈরী লোক পণ্য ছাড়াও মেলায় পাওয়া যায় বাহারি মিষ্টান্ন সামগ্রী।

পূজা দিতে আসা স্মৃতি অর্পূনা দাস জানান, সংসারের সুখ শান্তি ও স্বামী সন্তানের মঙ্গল কামনায় সিদ্ধেরশরী বটতলায় এ মেলায় এসে পুজা করতে এসেছি। বড়দের কাছ থেকে শুনেছি এ মেলায় এসে পূজা আর্চনায় স্বামী সন্তান ও সংসারের কল্যাণ কামনায় সফল হয়।

পূজা দিতে আসা আরেক গৃহবধু কমলা গীতা রানি দাস জানান, সিদ্ধেরশরী বটতলায় পুজা করলে বছরের প্রতিটা দিনই সংসারে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে। সুখ ও সমৃদ্ধির আশায় প্রতি বছর এ মেলায় পূজা দিয়ে থাকি।

পুরোহিত উৎপল চন্দ্র দাস জানান, বউমেলায় সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নারীরা ভিড় করে সিদ্ধেশ্বরী বটতলায়। সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা আর্চনা হয়ে মেলা শুরু হয়। পূজা আর্চনা মূলত একদিন। কিন্তু মেলা জমে ৩ দিন।

বউমেলা আয়োজক কমিটির সভাপতি নিলোৎপল রায় জানান, নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এ আহ্বানের মধ্য দিয়ে এবারও বর্ষবরণ উৎসবে সিদ্ধেশ্বরী কালী পূজার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park