1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে শুরু হলো ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(সোনারগাঁ জাদুঘর) শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে একটি বর্ণিল বৈশাখি শোভাযাত্রার মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু। শোভাযাত্রাটি ফাউন্ডেশনের মেলা চত্বর প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে মেলার মঞ্চে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। আলোচনা শেষে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা যেমন আনন্দ করব, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী করার দিকে নজর রাখতে হবে। বিলাসিতা নয়, দেশের সম্মান বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।

মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীদের অংশগ্রহণে ২৬টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই, পটচিত্র, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা কারুপণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা—তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা—আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী খাবার ও পিঠাপুলির সমাহারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park