
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাসের অভিযানে ঐশি ডাইং নামে এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করে ও ১২০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়ন সত্যবান্দি এলাকায় ঐশি ডাইং নামে এক প্রতিষ্ঠানকে ১ লাক্ষ টাকা জরিমানা করে ও বড় বিনাইরচর মসজিদ সংলগ্ন ও ছোট বিনাইরচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১২০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিতাস কর্তৃপক্ষ বলেন, আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply