1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্স বিহীন একেএস ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, গ্রেপ্তার ১

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ’ নামে একটি ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করে। ওই সময় ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোডে কাঁচপুর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, একেএস ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকাসহ এক্সরে মেশিনের রেডিয়েশন বন্ধ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অপরাধে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park