1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সফল অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সোনারগাঁ থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান। জাঙ্গাল গ্রামের জনৈক আঃ করিমের বাড়ির গ্যারেজে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং তল্লাশিকালে উক্ত গাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মালিক জাঙ্গাল এলাকার মৃত ইমন শেখ (৩৫) এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park