1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে অর্থদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই সাবডিলারকে অর্থদণ্ড। পাবনার বেড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দেয়। (বৃহস্পতিবার ২ এপ্রিল) বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এ অভিযান পরিচালনা করে। প্রশাসনের পক্ষ থেকে জানান,সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে দুই সাবডিলার ব্যাবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে কাশিনাথপুরে অবস্থিত খন্দকার ট্রেডার্সের ডিলাররা ১৮৫০ টাকায় এবং ডাকবাংলো বাজারে অবস্থিত তোফাজ্জল ট্রেডার্স ১৯০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছে মর্মে প্রমাণিত হয়। বিক্রির রশিদসহ হাতেনাতে ধরা পরায় তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় খন্দকার ট্রেডার্স পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড থেকে প্রতি সিলিন্ডার ১৬২২ টাকা দরে এবং তোফাজ্জল ট্রেডার্স পাবনা সদরে অবস্থিত একে বিজনেস সেন্টার থেকে ১৭৯৮ টাকা দরে গ্যাস কিনেছে মর্মে ক্রয়ের ভাউচার থেকে দেখা যায়। তারা জানায় পরিবহন ও সার্ভিস চার্জে তাদের ৫০ টাকার মত পার সিলিন্ডার কস্টিং আছে, কিন্তু তারা যে বেশি দামে কিনেছে এবং সে জন্য অভিযোগও কেন করেনি। সে বিষয়ে প্রশ্ন করা হলে সে বিষয়ে কোন সদুত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে উপস্থিত খন্দকার ট্রেডার্সের কর্মচারী শাকিব এবং তোফাজ্জল ট্রেডার্সের তোফাজ্জলকে সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য সরবরাহ করায় ভোক্তা অধিকার আইন,২০০৯ এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park