1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

লাঙ্গলবন্দকে হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো: নিতাই রায় চৌধুরী

  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। পুরনো ঐতিহ্য লাঙ্গল বন্ধের স্নান।

বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন এবং রাত সমান করে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘন্টাও ঘুমায় না। টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চায়।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর যাবত ভোট দিনের ভোট রাতের বেলা কেটেছে। বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। বিভাজন বিভেদ চাই না। ঐক্য ও শান্তি চাই। এখানে হিন্দুর যে অধিকার মুসলমান সে অধিকার খ্রিস্টানেরও সে অধিকার। বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park