1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া ও উত্তর শম্ভুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন,সেনা বাহিনী,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়,দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন ধরে ছোট ছোট মারামারি-কথা-কাটাকাটি ইস্যুতে এলাকায় উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান,দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এক ফেসবুক পোস্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান,বেড়া উপজেলার হাতিগাড়া ও উত্তর শম্ভুপুর (৪ নং ওয়ার্ড) এর মাঝে মারামারি,ভাংচুর ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সরাসরি সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও বেড়া মডেল থানার সম্মিলিত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম,এলাকার কিছু মানুষই এসব মারামারি আর ভাংচুরের জিনিসপত্র যোগান দিচ্ছে,আহত হলে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে আবার ঝাঁপিয়ে পড়ার জন্যে হ্যান্ডমাইক নিয়ে আহবান করছেন। এলাকা আপনাদের,নিজেদের নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াতে হবে নিজেদেরকেই। আপনাদের যেকোন প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি, কিন্তু প্রাথমিকভাবে যেকোন সন্ত্রাস,চাঁদাবাজি আর নাশকতা পাড়ার মানুষেরা সম্মিলিতভাবেই রুখে দেয়ার ক্ষমতা রাখে। তাই দয়া করে নিজেরা সচেতন হন,ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন আর এসব নাশকতাকে উস্কানি দেয়া থেকে বিরত থেকে নিজেদের ক্ষতি,এলাকার ক্ষতি থেকে নিরাপদ থাকুন। প্রশাসনের পক্ষ থেকে দাঙ্গা ও নাশকতা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম চলমান আছে,থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park