1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাহে রমজানের শেষ দিনে আতাউর রহমানের ইফতার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের বিদায়ী দিনেও মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

শুক্রবার (২০ মার্চ) ইফতারের আগমুহূর্তে মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন ফুটওভার ব্রিজের ওপর অবস্থানরত অর্ধশত পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে তিনি ইফতার বিতরণ করেন।
পুরো রমজান মাস জুড়েই তাঁর এই মানবিক কার্যক্রম অব্যাহত ছিল। ইফতার বিতরণকালে আতাউর রহমানের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে আতাউর রহমান বলেন,রাজনীতি মানেই জনগণের সেবা করা। পবিত্র রমজান মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমি সাধ্যমতো চেষ্টা করেছি এই পুরো মাস জুড়ে সাধারণ মানুষ ও আমার মোগরাপাড়া ইউনিয়নের দুস্থ ভাই-বোনদের পাশে থাকতে। আজ রমজানের শেষ দিনেও তাদের মুখে হাসি দেখতে পেরে আমি আনন্দিত। আমি সবসময় মোগরাপাড়াবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park