1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার বেড়ায় রিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়ায় ফজলু হোসেন (৫০) নামের এক রিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তি বেড়া উপজেলার পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত-মান্নানের ছেলে।মৃতদেহের পাশে পড়ে ছিলো তার রিক্সা। পুলিশের ধারণা বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে জবাই করে হত্যা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (২০মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বড়শিলা-নলভাঙ্গা সড়কে সংলগ্ন ধানক্ষেতে মাঝ বয়সী এক ব্যক্তির মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়। সকাল ৭ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা এসে মৃতদেহ ফজলুর বলে শনাক্ত করে তার স্বজনরা। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিতাই চন্দ্র সরকার জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রিক্সা ও মোবাইল উদ্ধর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park