1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে ই.সি.জি মেশিন দিলেন এমপি মান্নান

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালটিতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

​রোববার (১৫ মার্চ) দুপুরে সংসদ সদস্যের পক্ষ থেকে তার পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের হাতে এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

​ইসিজি মেশিন হস্তান্তরের পর খাইরুল ইসলাম সজিব হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে ডা. সুমাইয়া ইয়াকুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের ক্ষতিগ্রস্ত বা জীর্ণ অংশগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

​পরিদর্শনকালে তিনি সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তারা সঠিক সময়ে মানসম্মত চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

এসময় খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এমপি মহোদয়ের অন্যতম অগ্রাধিকার। ইসিজি মেশিনের অভাবে হৃদরোগের প্রাথমিক পরীক্ষা করতে রোগীদের যেন বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

​হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক এই ইসিজি মেশিনটি সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের চিকিৎসক-নার্সরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park