1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি মান্নান

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ থেকে দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এমপি মান্নান নিজ হাতে ঝাঁড়ু দিয়ে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, নিজের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি আরবের King Salman Humanitarian Aid and Relief Center কর্তৃক পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়।

সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু যুবদল নেতা রাকিব হাসান, বাবুল হোসেন বিজয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park