
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলজার প্রধানের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি জামপুর ইউনিয়নের সন্তান। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায়
গোলজার বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। আমি জামপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।”
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা।
গোলজার প্রধান বলেন সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।”
ঈদুল ফিতরের এই শুভক্ষণে তিনি জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply