1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদক ব্যবসায়ীদের হাত-পা ভেঙে মেঘনা নদীতে ভাসানো হবে: এমপি মান্নান

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, তারেক রহমানের ঘোষিত নারায়ণগঞ্জের ২০টি মাদকের স্পট উচ্ছেদ করা হবে। মাদক ব্যবসায়ীদের হাত পা ভেঙে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরে ইয়াসিন নোবেল ও যুবদল নেতা করিম রহমানের সার্বিক তত্বাবধানে যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবক৷ বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেয়ার জন্য যুবকদের কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করেছেন তা বাস্তবায়নে যুবদলকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, এদেশে যারা মাদক বিক্রি ও চাঁদাবাজি করে তাদের আর ছাড় দেয়া হবে না। যেখানেই তাদের দেখবেন প্রতিহত করবেন৷ উত্তমমধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিবেন৷ আইনের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনকে আরো কঠোর হতে হবে৷ কোনো তদবির কিংবা রেফারেন্স শুনবেন না। আপনাদের কাজ আপনারা ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবেন। বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, হারুন অর রশিদ মিঠু, সালেহ মুসা, সোহেল রানা, মির্জা মুন্না ও আরিফুল ইসলাম রাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park