1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের ভুয়া মুক্তিযোদ্ধা, ১০৯জনের বিরুদ্ধে বাতিলের আবেদন করে নিজেই বাতিল হলেন আলতাফ

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকায়) আবেদন করে নিজেই বালিত হলেন আলতাফ হোসেন। বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সাড়া দেশের ৭৮জনকে বালিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। সারা দেশের ৭৮জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে সোনারগাঁ উপজেলায় ৫১জনকে বাতিল করা হয়। আলতাফ হোসেন প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছেন।

জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের পর আলতাফ হোসেন নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জামুকার প্রতিনিধি দল গত ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁ পরিদর্শনে এসে গণশুনানী করেন। গণ শুনানী শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১জনকে বাতিলের সুপারিশ করেন।

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে গণ শুনানীতে অংশ নেন জামুকার সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। গণ শুনানী শেষে ওইদিন বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

মুক্তিযোদ্ধাদের বাতিলের আবেদনকারী আলতাফ হোসেন জানান, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করার কারনে ক্ষিপ্ত হয়ে তাকে বাতিল করা হয়েছে। তিনি ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। সকল প্রকার প্রমাণপত্র দাখিল করে বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park