1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে আয়োজন করা হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব-এর ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে বাদ আসর ক্লাবের অডিটোরিয়ামে সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা’র সঞ্চালনায় ইফতার মাহফিলের ক্লাবের প্র‍য়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়।

সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান।

এই মাহফিল শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না—এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও বন্ধনের এক অনন্য প্রকাশ। সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

এসময় ইফতার মাহফিল উপস্থিত ছিলেন ইমরান হোসেন, বিল্লাল হোসেন, এসএম মনির হোসেন, কামালউদ্দিন ভূইয়া, মো: আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, শাহিন সাকি, লতিফুর রহমান দীপু, আব্দুল মোতালেব প্রধান, আমজাদ হোসেন,
তৌরভ হোসেন, খায়রুল আলম হিরু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park