
আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৪ টি স্পটে ৫০ বাড়ি থেকে আনুমানিক ৬০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেসার্স ঐশি ডাইং নামে একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে,ও মেসার্স ঐশি ডাইং এর মালিক সবুর ভূৃইয়াকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এর নেতৃত্বে ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবিরের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আড়াইহাজার জোনের প্রকশৌলী মো. রায়হান কবির বলেন আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে আমরা যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন
Leave a Reply