
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন আন্দিরপাড় এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সার্বিক সহায়তা করেন বন্দর জোবিঅ প্রকৌশলী মো.জাহিন আমীর খান । ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাইপাস এশিয়ান হাইওয়ে নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে আনুমানিক ৪০০ মিটার এগিয়ে একটি অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে এম এস পাইপ (১.৫ ইঞ্চি) প্রায় ৮০ ফুট ও ২” ভাল্ব ১টি উদ্ধার করা হয়েছে। এক্সকাভেটর মাধ্যমে অবৈধ কারখানার মালামাল বিনিষ্ট করে কারখানার চার পাশ গুঁড়িয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুনের সকল ভাট্টি মালামালের উপর পানি স্প্রে করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে রোডে তীব্র যানজট থাকায় একের অধিক স্পটে যাওয়া সম্ভব হয়নি বলে জানাযায়। বন্দর জনের প্রকৌশলী মো.জাহিন আমীর খান জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ সময় পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply