1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু

  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করলেন দলীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আজ বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করেন। অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, শামীম আহামেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, আরিফ হোসেন বাবু, জুয়েল রানা, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন
সোনারগাঁয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, শপথের পর এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেন সাংসদ আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁ উপজেলার বিডি ক্লিনের সহযোগিতায় দলীয় নেতৃবৃন্দ ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park