1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পটিয়ায় শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম:

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১২ পটিয়া আসনে জোরেসোরে চলছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা । চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা । এই আসনে প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ এনামুল হক ( ধানের শীষ ) , জামায়াত ইসলামীর ডা: ফরিদুল আলম ( দাঁড়ি পাল্লা ) , ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ( মোমবাতি ) , ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী ( আপেল) , জাতীয় পাটির ফরিদ আহমদ চৌধুরী ( লাঙ্গল ) , ইসলামী আন্দোলনের এস.এম. বেলাল নূর ( হাত পাখা ) , এলডিপির ইয়াকুব আলী (ছাতা ) , স্বতন্ত্র শাখায়াত হোসাইন ( ফুটবল ) মোট ০ ৮ জন । তবে আলোচনার শীর্ষে রয়েছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এনামুল হক , দাঁড়ি পাল্লার প্রার্থী ডা: ফরিদুল আলম , মোমবাতির প্রার্থী সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু । এই তিন প্রার্থীর মধ্যে মূল ভোট যুদ্ধ হবে এমন ধারণা করা হচ্ছে । ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা । মাইকিং থেকে শুরু করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে মধ্যরাত পযন্ত চলছে কর্মী সমর্থকদের প্রচারণা । চলছে উঠান বৈঠক এবং সভা সমাবেশ । ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোটার কার্ড বিতরণের পাশাপশি চলছে ভোট প্রার্থনা ।
পটিয়ার সংসদ নির্বাচনের ইতিহাস দেখলে দেখা যায় এই আসন থেকে বিএনপি ৫ বার , আওয়ামী লীগ ৫ বার ,জাতীয় পার্টি ও ন্যাপ ১ বার করে জয়ী হয়েছে । এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই । তবে জয় পরাজয় বড় ভুমিকা রাখবে আওয়ামী লীগের ভোটার ’রা । তাই আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে নেওয়ার জন্য বিএনপি ,জামায়াত , ইসলামী ফ্রন্টের নেতারা জোর চেষ্টা করছেন ।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বলেন , , আমি রাজনীতি করি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, ক্ষমতার জন্য নয়। মানুষের সেবা করতেই আমি নির্বাচন করছি। । ‎তিনি বলেন দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ যে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন, তাদের ন্যায্য দাবি ও উন্নয়নের কথা সংসদে তুলে ধরতেই আমার এই পথচলা। তিনি বলেন, পটিয়ার এলাকার মানুষ আজ পরিবর্তন চায়। তারা সৎ, যোগ্য ও মানুষের পাশে থাকা একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে । পটিয়ার সাধারণ জনগণই আমার মূল শক্তি, এই জনগণের ভালোবাসা ও সমর্থনেই ইনশাআল্লাহ আমাকে বিজয়ের পথে পৌঁছে দেবে। ‎
জামায়াত ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ডা: ফরিদুল আলম বলেন , দীর্ঘদিন ধরে পটিয়ার মানুষ ন্যায়বিচার ও সুশাসনের অপেক্ষায়। এই নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে। দুর্নীতি, চাঁদাবাজি,বেকার ও সন্ত্রাসমুক্ত পটিয়া গড়তে মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ,চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বর্তমানে ভোটার মোট সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৪৯৫। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৪১৫, নারী ১ লাখ ৬৮ হাজার ০৭৯ এবং শিখণ্ডী সম্প্রদায় (হিজড়া)-এর ১ ভোট।
এখন অপেক্ষার পালা কার দেখা যাক শেষ পযন্ত কার মাথায় উঠে বিজয়ের মুকুট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park