1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তার ব্যক্তিত্ব ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এলাকাজুড়ে চলছে জোরালো প্রচার প্রচারণা।

সোমবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা  এলাকায় এক বিশাল গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। গণমিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিল ও শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মুহাম্মদ মুন্না, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াত উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, দক্ষিণের আমীর মাহবুব মিয়া, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আমরা চাই না আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসুক। যারা চাঁদাবাজি ও দমন-পীড়ন বন্ধ রাখতে চান, তাদের ১১ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী।”

গণমিছিল শেষে বক্তব্য রাখেন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি বলেন, “আমরা মানুষকে আল্লাহর পথে ডাকছি। ১২ তারিখে দাঁড়িপাল্লায় প্রথম ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিন।” তিনি ভোটকেন্দ্র দখল ও ভোটারদের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব অভিযোগের দ্রুত সমাধান না হলে যেকোনো পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

এদিকে গণমিছিলকে ঘিরে পুরো মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park