1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নির্বাচনী প্রচারণায় না যাওয়ায় নারী ও কন্যার ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল মার্কা প্রচারণায় যেতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়ের ওপর বর্বর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হোসনে আরা বেগম (৪৫)বারদী ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের মাহবুবের স্ত্রী। তিনি অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় একই এলাকার মনির (৪২) তাকে ফুটবল মার্কার প্রচারণায় যেতে চাপ প্রয়োগ করে।

তিনি যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত মনির ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও জানান,মনির গলায় চেপে ধরে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে ভুক্তভোগীর হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও জখম হয়। একপর্যায়ে ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে তার মেয়ে আমেনা (২৪) এগিয়ে এলে অভিযুক্ত মনির তাকে জোরপূর্বক টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে অসৎ উদ্দেশ্যে মেয়েটির পরিহিত জামাকাপড় টানা-হেঁচড়া করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মা ও মেয়ে চিৎকার করলে অভিযুক্ত মনির মেয়েটির গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এতে মেয়েটির গলায় রক্তাক্ত জখম হয়। এ সময় অভিযুক্ত তাদের প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা ওসি মহিবুল্লাহ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park