1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণকারী অভিযুক্ত অস্ত্রসহ গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল,৭টি টেটা, ৩টি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়। পরে রাত ১২ টার র‌্যাব-১১ অপস্ অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের মোজা মিয়ার ছেলে। বর্তমানে সে ফতুল্লায় বসবাস করেন। এ ঘটনায় শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আরিফুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যাক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে তারা তাৎপর হয়। একপর্যায়ে অভিযানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park