1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পিস্তলসহ দুই অপহরণকারী গ্রেপ্তার অপহৃত যুবক উদ্ধার

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে অপহরণের অভিযোগে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় আরব আমিরাত মবিল কোম্পানির বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো কোবাগা গ্রামের আজিজুল হকের ছেলে রোহান(২৫) ও একই এলাকার জাফর মিয়ার ছেলে সবুজ (২৮)। এ সময় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর ভট গ্রামের একে সাদিকুল ইসলামের ছেলে অহৃত যুবক সামিন ইসলামকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শনিবার সকালে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রোহান ও সবুজ নামের দুই অপহরণকারীকে একটি এক নালা দেশীয় তৈরি পিস্তল ও দুটি গুলিসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়। অপহরণকারীদের দেওয়া তথ্যে অপহৃত যুবক সামিনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, অপহরণের অভিযোগে দুই অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park