1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিদেশি পিস্তল ও গুলিসহ সোনারগাঁ বিএনপি সহ- সভাপতি ও তার তিন সহযোগী গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব তাদের কাছে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। বজলু ব্যতীত অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল মৃত সাদেক আলীর ছেলে সাইফুল এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে, গত ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। খাওয়াদাওয়াকালীন সময়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে।

এরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎপর হয়ে শনিবার তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park