1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয়া হয় নির্বাচন কমিশন থেকে।

তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

তবে কর্মী সমর্থকদের বাঁধায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। ফলে প্রার্থীতা টিকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গত ২২ শে জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে যারপরনাই ক্ষুব্ধ হন দাড়িপাল্লার সমর্থকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেড়েছি নির্বাচন কমিশন থেকে ড. ইকবাল ভুইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা এবং প্রতিক বরাদ্দের পরেও কেন্দ্র থেকে চিঠি দিয়ে ব্যালট পেপারে প্রতিক না রাখার ষড়যন্ত্র হচ্ছে।

আমরা নির্বাচন কমিশনকে বলবো যেকোন অবস্থায় যেন ব্যালটে দাড়িপাল্লা প্রতিক বহাল থাকে।

এসময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন।

পরিবর্তনের পক্ষে সোনারগাঁয়ের মানুষের রায় নিয়ে ছিনিমিনি খেলবেন না। ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি অনুরোধ আপনি, আপনার দেয়া ওয়াদা বরখেলাপ করবেন না‌।

আগামীর সুন্দর সোনারগাঁয়ে স্বপ্ন দেখিয়ে আপনি আমাদের ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করুন। আগামী নির্বাচনে আপনার দল না থাকলেও আমরা আপনার পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park