1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতা যাওয়ার রঙিন স্বপ্ন দেখছিলেন: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না।

তিনি আরো বলেন, আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে এটাই বাস্তবতা। কিন্তু ভারতের বন্ধুসূলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরিক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সাথে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরো বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে পথ চলছিলাম। সেই লক্ষ্য উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশ্চিয়তার দিকে চলে যাবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমি নিজেও এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করিনা। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।

তিনি আরো বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়ন দেখিনি। ৫ইআগষ্ট  দেশে অভূত্থান হয়েছে। অভূত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামীদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

পথসভা শেষে পীর সাহেব চরমোনাই দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park