1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে গত সোমবার (১৯ জানুয়ারি) ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২০(১)২৬ ধারা-১৪৩ / ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩০৭ / ৩৭৯ / ৫০৬/ (২) পেনাল কোড -১৮৬০। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারিদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। অভিযুক্তরা হলো ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার অনুসারী বন্দর থানার নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মৃত আমান সরদারের দুই ছেলে শাহীন আহম্মেদ সৌরভ (৩৮) ও রাজিব (৪৫) ও একই থানার ২৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোর্শেদ (৩৮)। আহত শাহীন আহাম্মেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত এ টি এম রুহুল আমিন মিয়ার ছেলে। এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দর থানার কবিলের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
মামলার বাদিনী নিলুফা ইয়াছমিন নিলু বলেন, অভিযুক্তরা আমাদের পূর্ব পরিচিত। গত রোববার দুপুর দুইটায় আমার ছেলে শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর সাব রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রয়ের নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। ওই সময় সে নবীগঞ্জ কবিলারমোড় পাঁকা রাস্তার উপর পৌঁছলে অভিযুক্তরা ছাড়াও অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরাগের পথরোধ করে ও মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং অভিযুক্ত সৌরভ ভুক্তভোগী পরাগের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করার হমকি দেয়। একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচন কাজ করলে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয় তারা। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘টাকা ছিনিয়ে নেয়া ও মারধরের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park