1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম পুরোধা খালেদা জিয়া: অধ্যাপক রেজাউল করিম

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অন্যতম পুরোধা। তিনি সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন।  শেখ হাসিনা বাংলাদেশ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। নির্যাতনেও দমে যাননি। তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করেন। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই  প্রযোজন ছিল।

শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারক আহমেদ তপন, নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park