1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, এলাকাবাসীর গণধোলাই 

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রীজ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে ৭ ডাকাতকে আটক করে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেল। ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দেয়। পরে গণধোলাইয়ের শিকার ডাকাতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত ডাকাতরা হলো- মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় বিশ্বাস (২০), সাগর (২৩), শিপন ( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ল, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ছাড়াও বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করে।

এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে ব্যবসায়ী, সাধারণ যাত্রী ও প্রবাসীর মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে শিংলাবো ব্রীজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল।

এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ৭ ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে আসার সময় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের আটক করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসা করে।

স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ে সড়ক এখন আতংকের সড়ক হয়ে উঠেছে।
সন্ধ্যার পর বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হারাতে হয়েছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দিয়েছেন। আটককৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। আগামীকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park