1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ -৩ আসন প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি হলফনামায় ত্রুটির কারনে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে এডভোকেট জাকির ও এডভোকেট রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের আপিল মঞ্জুর করেছে। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তিনি সবার দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park